নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২০ ১৭:২২

অবশেষে বন্ধ হচ্ছে সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম-এ সংবাদ প্রকাশের জের

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম-এ সংবাদ প্রকাশের পর অবশেষে বন্ধ হচ্ছে সিালেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ১৮ মার্চ (বুধবার) থেকে বন্ধ হচ্ছে বাণিজ্য মেলা। করোনা ভাইরাস সক্রমণের ঝুঁকির প্রেক্ষিতে বাণিজ্য আপতত বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক শফিউল আলম চৌধুরী নাদেল।

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জনসমাগমের কারণে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। এই বিবেচনায় মেলার আয়োজক সংগঠক সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স আগামী বুধবার থেকে বাণিজ্যমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার মেলা শুরু হবে।

বিশ্বজুড়ে করোনা মহামারি আকার ধারণ করার পরও সিলেটে বাণিজ্য মেলা চলা নিয়ে রোববার সিলেটটুডে তে একটি সংবাদ প্রকাশিত হয়। 'করোনা আকান্ত বাড়ছে তবু সিলেটে বাণিজ্য মেলা চলছেই'- শিরোনামে এই সংবাদ প্রকাশের পর আজ বাণিজ্য মেলা বন্ধের সিদ্ধান্ত নিলেন আয়োজকরা।

গত ৭ মার্চ সিলেটে শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী এ মেলা শুরু হয়।

আপনার মন্তব্য

আলোচিত