১৭ মার্চ, ২০২০ ১৭:১১
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক তাহিরপুর শাখায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে অসহায় পরিবারের মাঝে বিশেষ ঋণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি অফিসার ইনচার্য আতিকুর রহমান ,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মনোলাল রায়, জুনিয়র অফিসার মোঃ মুজাহিদুল ইসলাম, মাঠ সহকারী হাবিবুর রহমান,হুসাইন আহমেদ, প্রীতি বর্মন, মোঃ আসাদুল হক রনি, আবুল বাসার, মোস্তফা কামাল, অমিত শংকর চক্রবর্তী, রুবেল তালুকদার, ফখরুল ইসলাম এবং উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার সাতটি ইউনিয়নের ১০জন উপকারভোগীর মধ্যে ৭০ হাজার টাকা করে মোট ৭ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়।
আপনার মন্তব্য