১৭ মার্চ, ২০২০ ১৯:৫৭
বঙ্গবন্ধুর শততম জন্মদিনে ‘জন্মশতবর্ষে বিনম্র শ্রদ্ধা হে পিতা’ স্লোগানে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ আলোচনা সভা করেছেন। সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ও বঙ্গবন্ধুর আদর্শ লালন করার অঙ্গিকার করেন। এছাড়া বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ পূরণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করার আহবান জানান সিলেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
'নব প্রজন্মেও নব চেতনায় বঙ্গবন্ধু’ স্লোগানকে ধারণ করে মুজিব শতবর্ষ উপলক্ষে ৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। প্রতিদিনই এই অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নিবেদনে বঙ্গবন্ধু সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
ধারাবাহিক এই অনুষ্ঠানের ১১তম দিনে মঙ্গলবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর শততম জন্মদিনে আলোচনা সভার আয়োজন করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, ১৯৭৫ সালের মত বর্তমান সময়েও আওয়ামী লীগে অনেক খন্দকার মোশতাক আছে। তাই আমাদের চোখ, কান সব সময় খোলা রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে ও আওয়ামী লীগকে ওইসব খন্দকার মোস্তাকের হাত থেকে রক্ষা করতে কাজ করতে হবে।
বিকাল সাড়ে চারটায় রিকাবিবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
সভায় বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগ সদস্য জগলু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এমাদ উদ্দিন মানিক, জেলা আওয়ামী লীগের সদস্য ইসতিয়াক আহমদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সদস্য বিধান কুমার সাহা, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাডভোকেট আজমল আলী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য জামাল চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য নাজমুল ইসলাম ইয়াহিয়া, প্রিন্স সদরোজ্জামান চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ, সিলেট জেলা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজ আহমদ, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামিম রশিদ চৌধুরী, সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা তাতী লীগের আহবায়ক আলমগির হোসেন, মহানগর তাতী লীগের আহবায়ক নোমান আহমদ, জেলা তাতী লীগের সদস্য সচিব সজল দেব নাথ, মহানগর তাতী লীগের সদস্য সচিব আবুল হাসনাত বুলবুল প্রমুখ।
অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য সোবহান। গীতা পাঠ করেন সাবেক আওয়ামী লীগ নেতা সজল কুমার চৌধুরী।
আলোচনা সভা শেষে কেন্দ্রীয় অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করা হয়। উক্ত অনুষ্ঠান উপভোগ করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
আয়োজনের ১২তম দিন বুধবার (১৮ মার্চ) সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। ওই অনুষ্ঠানে সিলেটের সর্বস্থরের মানুষজনকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকবৃন্দ।
আপনার মন্তব্য