১৭ মার্চ, ২০২০ ২০:৫১
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কমলগঞ্জ উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, কমলগঞ্জ পৌরসভা, থানা পুলিশ, কমলগঞ্জ প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্কাউটসহ বিভিন্ন দপ্তর ও সাধারণ মানুষজন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস, পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আছলম ইকবাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদুর রহমান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলরগনসহ আরও অনেকে।
আপনার মন্তব্য