১৭ মার্চ, ২০২০ ২১:০৩
সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মিত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে দিরাই উপজেলা প্রশাসন, দিরাই পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০ দিরাই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল ১১ টায় উপজেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গণমিলনায়তন শেষ হয়। দিরাই উপজেলা প্রশাসন চিত্রাঙ্কন, রচনা বিতর্ক প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সফি উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুহেল আহমদ, সিরাজ দৌলা, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, দিরাই উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুল হালিম, সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, শিক্ষক মোনায়েম আলী,নমিতা রায় প্রমুখ।
সভা শেষে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী কৃষি জমি বন্দোবস্ত গ্রহীতাদের কবুলিয়ত প্রদান, জমি আছে ঘর নাই প্রকল্পের নিজ জমিতে গৃহ নির্মাণের উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
অপরদিকে দিরাই পৌরসভা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া। উপস্থিত ছিলেন কাউন্সিলর ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আপনার মন্তব্য