তাহিরপুর প্রতিনিধি

১৭ মার্চ, ২০২০ ২১:২৭

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পৃথকভাবে পালন করেছে তাহিরপুর আ.লীগ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ দুটি ভাগে বিভিক্ত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পৃথকভাবে পালন করেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল খানের সভাপতিত্বে¡ দলীয় কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী মর্তূজার সভাপতিত্বে পূর্ববাজারে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্থবক অর্পন ও র‌্যালী অনুষ্টিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আ. লীগ সদস্য শামীম আখঞ্জি, উপজেলা আ. লীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম মাশুক, কৃষি ও সমবায় সম্পাদক হাবিবুর রহমান, সহ দপ্তর সম্পাদক শাহিন রেজা, সদস্য সেলিম আখঞ্জি, শাহজাহান কবীর চৌধুরী, রাসেল মিয়া, হুমায়ুন কবীর, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুর রহমান, উপজেলা কৃষকলীগ আহবায়ক জিল্লুর রহমান, শ্রমিকরীগ আহবায়ক মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, আ. লীগ নেতা নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবুল খায়ের, উপজেলা তথ্য প্রযুক্তিলীগ সভাপতি এমদাদনূর, উপজেলা স্বেচ্ছাসেকলীগ সাধারন সম্পাদক এমরান হোসেন ভীপক, দলীয় নেতা সুয়েজ মিয়া, মশিউর রহমান, আব্দুছ ছাত্তার, আবুল কালাম, আজহারুল, আবুধন রায়, আব্দুল বাছিত মহিবুর রহমান, সুজিত সরকার, আহসান হাবিব, অলিদ মিয়া নুরুল হুদা ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, মনিরাজ শাহ, রোমান আহমেদ তুষা প্রমূখ।

আলোচনা সভা শেষে আনুষ্টানিকভাবে শতবার্ষিকীর কেক কাটেন নেতাকর্মীরা। পরে জাতির পিতারসহ পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত করে মোনাজাত করা হয়।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা আ. লীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন প্রমূখ।

তাহিরপুর উপজেলায় পরিষদ প্রাঙ্গনে সকালে জাতির পিতার প্রতিকৃতিতে উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

পরে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে কেক কেটে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি, ওসি আতিকুর রহমান। জাতির পিতারসহ পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত করা হয়। পরে অসহায় পরিবারের মাঝে ঋন, ভূমিহীনদের মাঝে ভূমি ও গাছ বিতরণ করা হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত