১৭ মার্চ, ২০২০ ২২:২১
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগ।
দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়ামে কেক কাটার মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়।
গোলাপগঞ্জ পৌরসভার মেয়র, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল ও সেক্রেটারি মো. রুহেল আহমদের নেতৃত্বে মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে দুপুর ২টায় গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় পৌরসভার ৩নং ওয়ার্ডের কুমারপাড়া শিববাড়ি মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ পৌরসভার মেয়র, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদের সঞ্চালনায় এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, মঞ্জুর শাফি চৌধুরী এলিম, উপজেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান চৌধুরী রিংকু, পৌর আওয়ামী লীগ নেতা আরিফ চৌধুরী কফি, সাদেক আহমদ, আসিদুর রহমান আসাই, পৌর কাউন্সিলর ফজলুল আলম, নাজিম উদ্দিন, ফরিদ উদ্দিন ইরান, পারভেজ আহমদ, রসেন্দ্র কুমার পাল, সুলেমান আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফয়জুল ইসলাম ফয়সল, হাদিউজ্জামান মাছুম, সুলতাম আহমদ, ইফাত আহমদ পাখি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপন, পৌর আওয়ামী লীগ নেতা আমিনুল হক লিটন, সালা উদ্দিন, নাজিম উদ্দিন, বাবুল আহমদ, আব্দুস সালাম, নজরুল ইসলাম, মাজেদ শরিফ চৌধুরী, নাদিম মাহমুদ শিপলু, ছাত্রলীগ নেতা সাকিল হোসেন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম নিয়াজী, উপানন্দ পাল প্রমুখ।
আপনার মন্তব্য