১৮ মার্চ, ২০২০ ১৯:৫২
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারে উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার।
বুধবার (১৮ মার্চ) সকালে জেলা কারাগার প্রাঙ্গণে ফিতা কেটে বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, পিপি এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সমাজসেবার উপ পরিচালক সুচিত্রা রায়, জেল সুপার আবুল কালাম আজাদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মোস্তফা, বেসরকারি কারা পরিদর্শক এডভোকেট শফিকুল আলম, এডভোকেট হায়দার চৌধুরী লিটন, ফৌজি আরা শাম্মী প্রমুখ।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার থেকে কারাবন্দীরা বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানতে পারবে। আমাদের বঙ্গবন্ধুর বাণীকে অন্তরে ধারণ করে সকল বাঙালির দেশের জন্য কাজ করতে হবে।
আপনার মন্তব্য