১৮ মার্চ, ২০২০ ২০:৩০
প্রতীকী ছবি
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সিলেটের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ ও সন্ধ্যা ৬টায় ৪৩ শতাংশ।
বুধবার রাতে সিলেট আবহাওয়া অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আগামীকাল বৃহস্পতিবার সিলেটে সূর্যোদয় সকাল ৫টা ৫৭ মিনিটে ও সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩ মিনিটে।
আপনার মন্তব্য