১৮ মার্চ, ২০২০ ২১:৩৭
মৌলভীবাজরের জুড়ীতে দুর্বৃত্তদের আগুনে আগার বাগান পুড়ে ছাঁই হয়ে গেছে। আগুনে পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন বাগান মালিক।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার বিকালে উপজেলার জায়ফরনগর ইউপির পূর্ব চাটেরা, বাহাদুরপুর ও পূর্ব হামিদপুর গ্রামে চৌধুরী আয়শা খালিক গার্ডেন, সজ্জাদ আলী ও ইমান আলীর মালিকানাধীন আগর বাগানে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে যায় পুরো বাগানে। নিধন হয় প্রায় ৬০ হাজার আগর গাছ। আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে আসেন স্থানীয় এলাকার লোকজনসহ পথচারীরা। পরে কুলাউড়া ফায়ার সার্ভিসে একটি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘণ্টা প্রচেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনটি বাগানের ৪৮ বিঘা জমির আগর গাছসহ স্থানী গাছ ও বিভিন্ন ধরনের চারা পুড়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার গাছপালা পুড়ে ছাঁই হয়েছে। এছাড়াও বাগানে বসবাসরত বিভিন্ন জাতের বন্য প্রাণী পুড়ে ছাঁই হয়ে গেছে।
চৌধুরী আয়শা খালেক গার্ডেন সত্ত্বাধিকারী জায়েদ আনোয়ার চৌধুরী জানান, শত্রুতার জেরে দূর্বৃত্তরা আগর বাগানে আগুন দিয়ে পালিয়ে যায়। যারাই আগুন দিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আপনার মন্তব্য