২১ মার্চ, ২০২০ ০০:৩৩
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশে সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক ও রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করার পরও মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তাও নির্বাহী হাকিমের অভিযান। অভিযানে বিয়ের আয়োজন পন্ড করে কমিউনিটি সেন্টার সিলগালা করে সেন্টারের মালিকের নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বেলা ১টায় রহিমপুর ইউনিয়নের লিসা কমিউনিটি সেন্টারে এ অভিযান চলে।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার পতনউষার ইউনিনয়নের রামেশ্বরপুর গ্রামের এক কনের বিয়ে ছিল পার্শ্ববর্তী মুন্সীবাজার ইউননিয়নের রুপশপুর গ্রামের এক বরের সাথে। বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে স্থান নির্ধারণ করা হয়েছিল রহিমপুর ইউনিয়নেরন লিসা কমিউনিটি সেন্টারে।
ঘটনার খবর পেয়ে শুক্রবার বেলা ১টায় পুলিশি সহায়তায় লিসা কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করেন। এসময় বর পক্ষ কমিউনিটি সেন্টারে উপস্থিত না থাকলেও কনে পক্ষের অধিকাংশ আমন্ত্রিত ও স্বজরা জুম্মার নামাজে ছিলেন। এ অবস্থায় বিয়ের আয়োজন বাতিল করে দেওয়া হয়। সাথে সাথে কমিউনিটি সেন্টারের মালিক শামছুননাহার চৌধুরীকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাথে সাথে কমিউনিটি সেন্টারটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আশেকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিসা কমিউনিটি সেন্টারে সরকারের আদেশ অমান্য করে বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে লোক সমাগম করায় মোবাইল কোর্টের মাধ্যমে বিয়ে বন্ধ করে দিয়ে কমিউনিটি সেন্টার সিলগালা করে দেয়া হয় ও কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষকে বাংলাদেশ দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।
আপনার মন্তব্য