সিলেটটুডে ডেস্ক

২৪ মার্চ, ২০২০ ২০:০৬

সিলেট মহানগর আ. লীগের স্বাধীনতা দিবসের সকল অনুষ্ঠান স্থগিত

করোনাভাইরাস থেকে জনগণকে নিরাপদ রাখতে জাতীয় নির্দেশনার আলোকে সিলেট মহানগর আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের সকল অনুষ্ঠান ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে ।

মঙ্গলবার (২৪ মার্চ) এই তথ্য জানান সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

বাংলাদেশসহ বিশ্বব্যাপী এ ভাইরাসের মহামারির কারণে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয় সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সিলেট আওয়ামীলীগের নেতা-কর্মীসহ আপাময় জনসাধারণকে ব্যক্তিগত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত রাখতে নিজ নিজ গৃহে অবস্থান করার জন্যে এবং তৃণমূলের নেতাকর্মীদের নিরাপদে থেকে, করোনাভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করার আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ।

আপনার মন্তব্য

আলোচিত