২৪ মার্চ, ২০২০ ২১:১০
প্রতীকী ছবি
সিলেট বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সিলেটে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস এমনটা থাকবে বলে সোমবার (২ মার্চ) রাতে সিলেট আবহাওয়া অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, আজ মঙ্গলবার সিলেট শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৯টা ও সন্ধ্যা ৬টায় সিলেটের বাতাসের আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ছিল৭২ ও ৪৯ শতাংশ। আগামীকাল সিলেটে সূর্যোদয় ৫টা ৫১ মিনিটে ও সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।
আপনার মন্তব্য