২৭ মার্চ, ২০২০ ১৭:২৭
করোনাভাইরাস সম্পর্কে সবাইকে সচেতনতার পাশাপাশি মাস্ক ও হ্যান্ড ওয়াশ নিয়ে জুড়ী উপজেলার বিভিন্ন বাড়িতে যাচ্ছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন। নিজ উপজেলা জুড়ীর বিভিন্ন ইউনিয়নের গ্রামের মানুষদের মধ্যে এসব বিতরন করছেন তিনি।
গত বুধবার রাতে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক এর হাতে মাস্ক এবং হ্যান্ডওয়াশ তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের শুরু করেন। এ সময় সাংবাদিক কামরুল হাসান নোমান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন উপস্হিত ছিলেন। এর পর জুড়ী বাজারের বিভিন্ন স্থানে এসব বিতরণ করেন তিনি।
বৃহস্পতিবার সারাদিন গোয়ালবাড়ী ইউনিয়নের গোয়ালবাড়ী বাজার, শিলুয়া, কচুরগুল, লাটিটিল্লা, দিলকুশ, চা বাগান সহ সাগরনাল ইউনিয়নের বরইতলী, মন্ত্রী গাও,পূর্ব জুড়ী ইউনিয়নের নওয়াবাজার, গবিন্দপুর গ্রামের ঘরে ঘরে গিয়ে এসব বিতরণ করেন।
শুক্রবার পূর্ব জুড়ী ইউনিয়নের হালঘরা গ্রামে ও এসব বিতরন করেন।
জাকির বলেন, যে দরজায় ভোট চাইতে আমরা গিয়েছিলাম সেই দরজায় একবার কড়া নেড়ে সবার দেখা উচিত কেউ অভুক্ত কিনা। ক্ষোধার জ্বালা বড় জ্বালা। কয়েক হাজার অনাহারী মানুষকে খাওয়াতে তো সরকারের পাশাপাশি নেতাদের সম্পদের ভগ্নাংশও বিক্রি করতে হবে না৷ তাদের জন্যই তো আজ নেতাদের ন্যাম ভবনে ফ্লাট, শুল্ক মুক্ত গাড়ি, মাস শেষে বড় অংকের টাকা। আমাদের মনে রাখা উচিত ভোটের জন্য তাদের কাছে আমাদের আবার যেতে হবে।নেত্রীর পাশাপাশি আমাদের সকলের হাত ও প্রসারিত হওয়া উচিত।
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজি, শাহরিয়ার মাহবুব, সাহাব উদ্দিন সামসু এ সময় উপস্হিত ছিলেন।
আপনার মন্তব্য