তাহিরপুর প্রতিনিধি

২৭ মার্চ, ২০২০ ১৮:২৭

তাহিরপুরের বাজারগুলোতে জীবাণুনাশক স্প্রে ছিটাচ্ছে উপজেলা প্রশাসন

করোনাভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর বাজার ও বাদাঘাট বাজারে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বাদাঘাট বাজার বণিক সমিতির উদ্যোগে বাজারের প্রতিটি গলিতে জীবাণুনাশক স্প্রে করা হয়।

বাদাঘাট বাজার সরকারের নির্দেশনা অনুযায়ী সার্বক্ষণিক নিরাপদ রাখতে কাজ করছেন সুনামগঞ্জ জেলা বাজার মনিটরিং বোর্ডের সদস্য, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার ও বণিক সমিতির নেতৃবৃন্দ।

বাজারের ব্যবসায়ীগন জানান, জীবাণুনাশক স্প্রে কার্যক্রম সময় উপযোগী উদ্যোগ।

বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার জানান,করোনাভাইরাস প্রতিরোধে বাজারে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। সবাইকে সবার অবস্থান সর্তক থাকে কাজ করতে হবে। তাহলেই এই করোনাভাইরাস প্রতিরোধ করা সহজ হবে।

আপনার মন্তব্য

আলোচিত