দিরাই প্রতিনিধি

২৭ মার্চ, ২০২০ ১৯:০৫

দিরাইয়ে সেনাবাহিনীর টহল শুরু

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সিভিল প্রশাসনকে সহায়তা করতে দিরাইয়ে টহল শুরু করেছে সেনাবাহিনীর একটি দল। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহর নেতৃত্বে সেনাবাহিনী ও দিরাই থানা পুলিশের একটি দল দিরাই পৌর শহর ও উপজেলার বিভিন্ন বাজারের অভিযান পরিচালনা করেন। পরে জনগুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল দেন সেনা সদস্যরা।

এসময় জরুরি প্রয়োজনে মাস্ক ছাড়া ও বিনা কারণে ঘোরাঘুরি করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বলেন ইতিমধ্যে জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে রাস্তায় বের না হওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। মানুষকে ঘরে রাখা নিশ্চিত করতে কঠোর অবস্থান রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এখন থেকে নিয়মিত টহলে থাকবে সেনাবাহিনী। ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একই সাথে জরুরি সেবাপ্রদানকারী দফতর ব্যতিত সকল সরকারি-বেসরকারি অফিস এবং যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত