কমলগঞ্জ প্রতিনিধি

২৮ মার্চ, ২০২০ ২১:২২

ফার্মেসির সামনে বৃত্ত আঁকলেন শমসেরনগর ছাত্রলীগের কর্মীরা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দোকান ও ফার্মেসির সামনে তিন ফুট দূরত্ব বজায় রেখে গোল বৃত্ত অঙ্কন করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) শমসেরনগর বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দোকান ও ফার্মেসির সামনে গোল বৃত্ত অঙ্কন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, এএসআই এনামুল হক, শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মো. সজীব মিঞা, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল আহমদ জয়, সাংগঠনিক সম্পাদক শেখ আলমগীর, উপ প্রচার সম্পাদক সাহেল আহমদ, দপ্তর সম্পাদক মো. সাব্বির হোসেন, সুজা মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের ১ম সহ-সভাপতি মিলাদুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিনুল ইসলাম রাফি, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আল জাবের উদ্দিন জায়েদ, ১নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবায়দুল ইসলাম রুবেছ, সাংস্কৃতিক সম্পাদক জাবেদ আহমদ, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানজিলুর রহমান তাকিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত