২৯ মার্চ, ২০২০ ২০:১৬
করোনাভাইরাস সংক্রমণরোধ এবং এর ভয়াবহতা থেকে গোটা জাতিকে বাচাতে সরকার সবাইকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশনা দিয়েছেন। সরকারি এই নির্দেশনা সবাইকে মেনে চলতে হবে। এরই লক্ষে সর্বস্তরের জনসাধারণ সরকারের আইন মেনে চলতে এবং করোনাভাইরাস সচেতনতায় সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়েছেন সিলেটের গোয়াইনঘাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
রোববার (২৯ মার্চ) সকাল ৯টা হইতে বিকাল ৫টা পর্যন্ত পর্যন্ত গোয়াইনঘাটের পাঁচটি ইউনিয়নে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের সচেতনতায় তিনি গণসচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন। এসময় খেটে খাওয়া মানুষ কি অবস্থায় আছে তা জানার জন্য সশরীরে উপস্থিত হয়ে তিনি গোয়াইনঘাটের লেঙ্গুড়া, তোয়াকুল, নন্দিরগাঁও, ফতেপুর ও ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও ইউপি সদস্যদের সাথে স্বল্প পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে মতবিনিময় করেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ জনগণের উদ্দেশ্যে বলেন, সরকার যতটা আইন করে সবকটি মানুষের কল্যাণে। গোটা বিশ্বময় আজ করোনার ভয়ে আতঙ্কিত। মৃত্যুর ভয়ে শঙ্কিত সারা পৃথিবীর মানুষ। এরই ভয়াবহতা ও এই ভাইরাসের সংক্রমণ থেকে গোটা বাংলাদেশকে রক্ষায় সরকার আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ধারাবাহিকতায় হোম কোয়ারেন্টিন এবং বিভিন্ন স্থানে লকডাউন করে সরকার জনসাধারণকে রক্ষার উদ্যোগ নিয়েছেন। তাই কষ্ট হলেও জাতির এই ক্রান্তিকালে সবাইকে ধৈর্য ধরে এ দুর্যোগ কাটিয়ে উঠতে হবে। সবাইকে সরকারের নির্দেশিত আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
বিদেশ থেকে আগত প্রবাসীদের সবাইকে সরকারের নির্দেশনা মতো ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করেন তিনি। করনা সচেতনতায় গোয়াইনঘাট উপজেলার অপর ৪ টি ইউনিয়ন রুস্তমপুর, পশ্চিম জাফলং, পূর্ব জাফলং ও আলীরগাঁও ইউনিয়নে সোমবার সশরীরে উপস্থিত হয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে অনুরূপ মতবিনিময় করবেন বলে জানান গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান।
আপনার মন্তব্য