শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

২৯ মার্চ, ২০২০ ২০:২৭

শায়েস্তাগঞ্জে ছাত্রলীগের মাস্ক বিতরণ

সারাদেশে করোনার ভয়াবহতায় আতঙ্কে দিন কাটাচ্ছে মানুষ। শায়েস্তাগঞ্জ উপজেলায় অনেকটাই অঘোষিত লকডাউন করা হয়েছে। চলমান সংকট থেকে কাটিয়ে উঠার জন্য মানুষকে ভাইরাস সম্পর্কে সচেতন করার জন্য শায়েস্তাগঞ্জ উপজেলা, পৌর, কলেজ ছাত্রলীগের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়াও সামাজিক ‍দূরত্ব নিশ্চিত করার লক্ষ্য দোকানের সামনে গোলবৃত্ত একে দেয়া হয়।

রোববার (২৯ মার্চ) শায়েস্তাগঞ্জ পুরানবাজারে গরীব অসহায় দুঃস্থ শিশু ও বয়স্ক মানুষদের মাঝে মাস্ক বিতরণ করেন ছাত্রলীগের কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি, প্রসঞ্জিত চন্দ্র দেব, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান বিলাল, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সুমন, কলেজ ছাত্রলীগের সভাপতি জয়নাল সর্দার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক অপু দত্ত, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর, আলোড়ন ক্লাবের সভাপতি ফরিদ মিয়া সহ ছাত্রলীগ নেতা রিফাত প্রমুখ ।

শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসঞ্জিত চন্দ্র দেব জানান, দেশের এই সংকটে সর্বসাধারণের মাঝে কাজ করে যাবে ছাত্রলীগ। এই মাস্ক বিতরণ পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে ছাত্রলীগের পক্ষ থেকে দেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত