২৯ মার্চ, ২০২০ ২০:৪১
সিলেটের গোলাপগঞ্জে থেকে চুরি যাওয়া তিনটি গরুসহ দুইজনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গতকাল শনিবার রাত দেড়টায় উপজেলার চৌঘরি এলাকার সিলেট-জকিগঞ্জ সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়নের জুলাই গ্রামের জালাল উদ্দিনের পুত্র শাহীন মিয়া (২৬) ও শামীম মিয়া (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের চৌঘরি এলাকার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে রাত্রিকালীন চেক পোষ্ট বসানো হয়।
এ সময় তিনটি গরুসহ দুইজনকে সন্দেহভাজন আটক করা হয়। পরে পুলিশ জানতে পারে এই গরু গুলোর মালিক কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়নের পূর্বপাত্র মাটি গ্রামের মো. আজির উদ্দিন। তিনি গোলাপগঞ্জ মডেল থানায় এসে গরু তিনটি তার বলে সনাক্ত করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য