কানাইঘট প্রতিনিধি

২৯ মার্চ, ২০২০ ২১:০৩

কানাইঘাটে করোনাভাইরাস সচেতনতায় পুলিশের লিফলেট বিতরণ

কানাইঘাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে করোনাভাইরাস বিষয়ে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ ও জীবানুনাশক ছিটিয়েছে পুলিশ। সিলেট জেলার পুলিশ সুপারের নির্দেশনায় কানাইঘাট থানা পুলিশ শনিবার (২৯মার্চ) বিকাল ৩টায় লিফলেট বিতরণ ও জীবানুনাশক স্প্রে করা হয়।

এসময় কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম হ্যান্ড মাইকের মাধ্যমে করোনাভাইরাসের সক্রমন এড়াতে লোকজনকে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে অনুরোধ করেন।
 
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (স্পেশাল ব্র্যাঞ্চ) মো: আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মাহবুবুর রহমান, কানাইঘাট সার্কেল এএসপি আব্দুল করিম, কানাইঘাট থানার এসআই মোহাম্মদ আবু কাওসার, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ হান্নান, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সাধারণ সম্পাদক আবুল হাসনাত, কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ইসলাম উদ্দিন, হেলাল আহমদ প্রমূখ|

আপনার মন্তব্য

আলোচিত