২৯ মার্চ, ২০২০ ২২:৪৫
হবিগঞ্জের মাধবপুরে করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা অব্যাহত রয়েছে। উপজেলার হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে স্থানীয় প্রশাসন।
রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার আদাঐর এবং শাহজাহানপুর ইউনিয়ন এলাকায় শুরু হয় এ কার্যক্রম।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান বাড়ি গিয়ে গরীব ও অসহায় পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
আপনার মন্তব্য