সিলেটটুডে ডেস্ক

৩০ মার্চ, ২০২০ ০০:১০

আইজীবী ও রাজনীতিবিদ আব্দুল মালেক আর নেই

সিলেটের প্রবীণ আইনজীবী ও রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক আর নেই।

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি সিলেট নগরীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল মালেক দীর্ঘদিন কমিউনিস্ট পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি সিলেটে কমরেড মালেক নামেই পরিচিত।

পেশাগত জীবনে আইনজীবী আব্দুল মালেক সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি'রও দায়িত্ব পালন করেন।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি মৃত্যুকালে তিন কন্যা রেখে গেছেন।

আব্দুল মালেকের বাসা সিলেট নগরীর যতরপুরে। সোমবার (৩০ মার্চ) বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল (র.) মসজিদে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত