৩১ মার্চ, ২০২০ ২০:২৯
কানাইঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান মঙ্গলবার সকাল ১১টায় কানাইঘাটের ৪নং সাতঁবাক ইউপিতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।
সরকারি উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ইউপির হত দরিদ্র, প্রতিবন্ধি ২৭টি পরিবারের খাবার পৌছে দেন ইউনও| এসময় নভেল করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলাফেরা এবং প্রয়োজন ব্যতিত ঘর থেকে বের না হওয়ার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।
৪নং সাতঁবাক ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান বলেন, সরকারি প্রতিটি নির্দেশনা তার ইউপিতে মেনে চলার জন্য জনগনকে সচেতন করতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন সাতবাঁক ইউপির সাবেক চেয়ারমান মস্তাক আহমদ পলাশ, সাতবাঁক ইউপি আওয়ামীলীগ এর সভাপতি মখদ্দছ আলী (মেম্বার), ইউপি সদস্য শাব্বীর আহমদ, আব্দুন নুর ও উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ।
আপনার মন্তব্য