তাহিরপুর প্রতিনিধি

১০ এপ্রিল, ২০২০ ২৩:৩০

তাহিরপুরে গ্রামের প্রবেশ মুখে যুবকদের ব্যারিকেড

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কামড়াবন্দ গ্রামের দুটি প্রবেশ মুখে ব্যারিকেড দিয়েছে গ্রামের যুবকরা। অন্যদিকে সন্ধ্যা ৬টার পর উপজেলায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি।  

শুক্রবার(১০ এপ্রিল)সন্ধ্যার পর ওই গ্রামের দুটি প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে কয়েকজন যুবক।

জানা যায়, কামড়াবন্দ গ্রামে গত দু-দিন পূর্বে এক যুবক ঢাকা থেকে এসেছে কিন্তু কাউকে কোন কিছু না বলেই এলাকায় ঘোরাফেরা করে। এছাড়াও যারা শহর থেকে এসেছে তারা হোম কোয়ারেন্টিন মানছে না। অন্যদিকে সন্ধ্যার পর কোন গাড়ি বা কোন ধরনের যানবাহন চলাচল করতে না পারে এ জন্য ব্যারিকেড দেওয়া হয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশের ন্যায় এ তাহিরপুর উপজেলায় যানবাহন ও লোকজনের চলাচল সীমিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ৬টার পর একবারেই বাইরে বের হওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। অপ্রয়োজনে বের হলেই আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেন জানানো হয়। এবং উপজেলার প্রতিটি মসজিদের মাইকে তা সবার অবগতির জন্য জানানো হয়েছে।

ব্যারিকেড প্রদানের সাথে সম্পৃক্ত হ্নদয় আহমেদ জানান, আমরা নিজেকে ও গ্রামবাসীকে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে এ উদ্যোগ নিয়েছি। সেই সাথে কেউ যেন বাড়ির বাইর না হয় সে বিষয়ে পরামর্শ দিচ্ছি।

এ ব্যাপারে বাদাঘাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলী আহমদ বলেন, আমাদের গ্রামের যুব সমাজ আমাকে অবহিত করেছে। ভাইরাস ও গ্রামের মানুষের নিরাপত্তার কথা ভেবে সড়কে ব্যারিকেড দিয়েছে। এ বিষয়ে আমিও তাদের সাথে একাত্মতা পোষণ করেছি।

আপনার মন্তব্য

আলোচিত