বড়লেখা প্রতিনিধি

১০ এপ্রিল, ২০২০ ২৩:৪৪

বড়লেখায় রিকশা চালকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাস সংকটে মৌলভীবাজারের বড়লেখায় বিপাকে পড়া রিকশা চালকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বড়লেখা ডিজিটাল রিকশা সংগঠন মালিক ও শ্রমিক কল্যাণ পরিষদের উদ্যোগে এই খাদ্যসামগ্রী দেওয়া হয়।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পৌর শহরের উত্তর চৌমুহনীতে ২০০জন চালকের মধ্যে চাল, আলু, ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ বিতরণ করা হয়।

এসময় বড়লেখা ডিজিটাল রিকশা সংগঠন মালিক ও শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি সফিক আহমদ, সাধারণ সম্পাদক তছির আলী, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, জিল্লুর রহমান, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, সদস্য আমির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, ‘করোনাভাইরাসে ছুটির কারণে বাজরে লোকজনও কম। রিকশা চালকরা অসহায় হয়ে পড়েছে। কেউ কেউ বের হয়। কিন্তু রোজগার কম। ১৫ দিন ধরে কষ্টে আছে ওরা। আমাদের প্রায় ২৩০ জন রিকশা চালক। অনেকে গ্রামের বাড়ি চলে গেছেন। ২০০ জনকে আমরা খাদ্যসামগ্রী দিয়েছি। উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদও খাদ্যসামগ্রী বিতরণে সহযোগিতা করেছেন। প্রথম দফায় আমরা দিয়েছি। সংকট যতদিন থাকবে পর্যায়ক্রমে চালকদের আমরা সহায়তা করব।’

আপনার মন্তব্য

আলোচিত