১১ এপ্রিল, ২০২০ ০০:০৩
কারান্তরীন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে-কে সিলেট এমএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মাদক দিতে গিয়ে এক ছাত্রলীগ কর্মী আটক হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে ছাত্রলীগ কর্মী জাহেদকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
এসময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা, ১ বোতল ফেন্সিডিল ও ১ বোতল মদ উদ্ধার করে পুলিশ।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া বলেন, তিন ধরণের মাদকসহ জাহেদ নামের এক যুবককে ওসমানী হাসপাতাল থেকে আটক করা হয়েছে। সে স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে-কে মাদকগুলো দিতে গিয়েছিল বলে জানা গেছে।
স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষকে গত বছরের ১১ সেপ্টেম্বর সিলেট নগরীর মির্জাজাঙ্গাল থেকে ইয়াবা ও রিভলবারসহ আটক করে র্যাব-৯। এসময় তার তিন সহযোগিও আটক হন। আটকের পর পিযুষ অসুস্থ হয়ে পড়লে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে এই হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
আপনার মন্তব্য