১১ এপ্রিল, ২০২০ ১৪:০৪
সিলেট নগরীতে চোরাই মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাত ১১টা ৫ মিনিটে জালালাবাদ থানার কালিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম শফিক (২৬) সিলেটের এয়ারপোর্ট থানার বনকলাপাড়ার স্বপন মিয়ার ছেলে।
জানা যায়, ৭ এপ্রিল মঙ্গলবার দুপুর ২টা ৪০ মিনিটে নগরীর বাগবাড়ির পিডিপি স্কুলের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয়।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য