কানাইঘাট প্রতিনিধি

১১ এপ্রিল, ২০২০ ১৮:২৪

কানাইঘাটে পরীক্ষা করানো ৩ জনের শরীরে করোনা নেই

কানাইঘাট উপজেলায় করোনা ভাইরাস সনাক্তকরণ পরীক্ষা করানো ৩ জনের রিপোর্টই নেগেটিভ এসেছে। তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক।

করোনা ভাইরাসের উপসর্গ থাকায় এই ৩ জনের নমুনা সংগ্রহ করে মঙ্গলবার(৭ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত ল্যাবে পাঠানো হয়েছিলো। নমুনা পরীক্ষা করে তাদের সকলের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

শনিবার কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শেখ শরফুদ্দিন নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ শরফুদ্দিন নাহিদ করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে উপসর্গ দেখা দিলে হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত কানাইঘাটে কোন করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত