তাহিরপুর প্রতিনিধি

১১ এপ্রিল, ২০২০ ২৩:৫৮

তাহিরপুরে স্বাস্থ্যবিধি মেনে চলতে খেলাঘর আসরের আহবান

স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ‘স্বাস্থ্যবিধি মেনে চলি নিজেকে সুরক্ষিত রাখি’ এ স্লোগানে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে তাহিরপুর উপজেলায় প্রচারণা চালিয়েছে খেলাঘর আসর তাহিরপুর উপজেলা শাখা।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় করোনাভাইরাস প্রতিরোধ প্রচারণা চালায় তারা।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে গার্মেন্টসে কর্মরত বিপুল সংখ্যক পোশাক শ্রমিক ও তাদের পরিবার নিজ বাড়িতে ফিরে এসেছে। প্রশাসনের নানা চেষ্টার পরও তাদের অনেকেই স্বাস্থ্যবিধি অনুযায়ী ১৪দিনের হোম কোয়ারেন্টিন মানছেন না। তাই বাহির থেকে আগত ও সর্বস্থরের মানুষকে সচেতন করতে খেলাঘর আসরের এ প্রচারণায় চালায়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খেলা ঘর আসরের সভাপতি গোলাম সরোয়ার লিটন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, খেলাঘর আসরের উপজেলা সাধারণ সম্পাদক মাকছুম মিয়া, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক আবু জহর হৃদয়,বাংলাদেশ ছাত্রলীগ শাবিপ্রবি শাখার সহসম্পাদক নাজমুস সাকিব অভি, জেলা ছাত্রলীগের সাবেক উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত অপু, খেলাঘরের সদস্য সালাউদ্দিন মুন, আবুল হাসনাত রাহুল, হৃদয় হাসান পিয়াম, হিমেল আহমেদ প্রমুখ।

 

আপনার মন্তব্য

আলোচিত