১২ এপ্রিল, ২০২০ ০০:২৯
করোনাভাইরাস সংকটে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ১০ হাজার হতদরিদ্র ও কর্মহীন পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে, চতুর্থ দিনের মত মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।
শনিবার (১১ এপ্রিল) সামাজিক দূরত্ব বজায় রেখে এই কার্যক্রমের চতুর্থ দিনে দোয়ারাবাজার উপজেলায় বোগলা বাজার ইউনিয়ন, সুরমা ইউনিয়ন, লক্ষ্মীপুর ইউনিয়ন ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ও কর্মহীন প্রায় ১ হাজার ৬শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
এসময় তিনি বলছেন, করোনাভাইরাসের ভয়াবহতায় দেশের মানুষ যখন ঘর বন্দী রয়েছেন, তখন আমার বিবেক ও মানবিকতা বোধ আমাকে ঘরে থাকতে দেয়নি। আমার এলাকার কর্মহীন, অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে তারা দিয়েছে আমার বিবেক। আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছি। দেশে বিত্তশালী ও জনপ্রতিনিধিদেরও উচিত অসহায় মানুষরে পাশে দাঁড়ানো।
তিনি আরও বলেন, দেশের এই পরিস্থিতি হয়তো বেশিদিন থাকবে না। তাই এই মুহূর্তে যাদের সাহায্য প্রয়োজন তাদের দল মত নির্বিশেষে সাহায্য করুন। আমি রাজনৈতিক বিবেচনায় মানুষের পাশে দাঁড়াইনি। আমার এলাকার মানুষদের পাশে থাকতে এই ক্রান্তিকালে তাদের বাড়ি বাড়ি যাচ্ছি। খোঁজ খবর নিচ্ছি।
তিনি বলেন, যে পরিমাণ খাদ্যসামগ্রী দিচ্ছি তা পর্যাপ্ত নয় আমি জানি। আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। আশা করি এলাকার বিত্তশালীরাও এসে আপনাদের সহায়তা করবেন।
উল্লেখ্য, করোনা মহামারিতে গত ৭ এপ্রিল থেকে সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার উপজেলার ২২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১০হাজার মানুষে মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেন মিজান চৌধুরী।
আপনার মন্তব্য