কানাইঘাট প্রতিনিধি

১২ এপ্রিল, ২০২০ ১৩:১৫

কানাইঘাটে সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী প্রদান

সিলেটের কানাইঘাট ব্যবসায়ী এনামুল হক উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের করোনাভাইরাস প্রতিরোধের সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় গ্রামীণফোনের ডিস্ট্রিবিউটর অফিসে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে তিনি এ সকল সামগ্রী তুলে দেন।

এ সময় মাস্ক, হ্যান্ড গ্লাভস, হেড গ্লোভ ও স্যানিটাইজার দিয়ে তিনি বলেন, মাঠ পর্যায়ে সাংবাদিকরা সব সময় তাদের দায়িত্ব পালন করে থাকেন। তাই করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সুরক্ষার জন্য এ সামগ্রী প্রদান করলাম।

এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সাধারণ সম্পাদক আবুল হাসনাত রুহিন, কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত