নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২০ ২০:৩৯

নাট্যকর্মী রাকেশ ভট্টাচার্য্য আর নেই

নাট্য পরিষদের শোক

দর্পণ থিয়েটার সিলেটের নাট্যকর্মী রাকেশ ভট্টাচার্য্য আর নেই। আজ রোববার দুপুর আড়াইটায় শ্রীমঙ্গল শহরের একটি বেসরকারি হাসপাতালে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৮বছর। তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন।

রাকেশ ভট্টাচার্য্য দর্পণ থিয়েটার সিলেটের সাথে জড়িত ছিলেন প্রায় ২যুগ ধরে। তিনি দর্পণ থিয়েটার সিলেটের সাধারণ সম্পাদকসহ সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের যুগ্ম-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নাট্যকার হিসেবেইও তার খ্যাতি রয়েছে।

রাকেশের লেখা বেশকটি পথ নাটক দর্পণ থিয়েটার, নান্দিক নাট্যদল সিলেটসহ অন্যান্য নাট্য সংগঠন মঞ্চস্থ করে। একই সাথে নিজ সংগঠনে নাটক নির্দেশণা প্রদান ও অভিনয়েও সমানভাবে পটু ছিলেন।

লেখালেখির সাথে সম্পৃক্ত রাকেশ ভট্টাচার্য্য ছোটকাগজ 'লৌকিক' সম্পাদক ছিলেন।

তার মৃত্যুর খবরে সিলেট নাট্যাঙ্গণে নেমেআসে শোকের ছায়া। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত এক শোক বার্তায় রাকেশ ভট্টাচার্য্যের আত্মার শান্তিকামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
তাঁর অন্তোষ্টি ক্রিয়া রাতে শ্রীমঙ্গলস্থ শ্মশান ঘাটে সম্পন্ন হবে।

আপনার মন্তব্য

আলোচিত