তাহিরপুর প্রতিনিধি

১২ এপ্রিল, ২০২০ ২১:৩৪

করোনাভাইরাস: তাহিরপুরে আতঙ্কিত সাধারণ মানুষজন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৭টি ইউনিয়ন থেকে প্রতন্ত্য গ্রামে করোনাভাইরাস আতঙ্কে দিন পা করছেন সাধরন মানুষ। মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এসেছে বিপর্যয়। ঘর-বাড়িতেই আটকে গেছেন প্রায় সিংহভাগ মানুষের জীবন। খুব বেশী প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছেন না। ফলে দিন মজুর পরিবারগুলো পড়েছেন বিপাকে।

সম্প্রতি করোনাভাইরাস সংক্রামক থেকে দূরে থাকার জন্য ও প্রতিরোধে জেলায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, পযটকদের আগমন, সব ধরনের সভা-সমাবেশ, গণসংযোগ, জমায়েত, বৃহৎ পরিসরে ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, স্থানীয় হাটবাজার, বাসস্ট্যান্ড, হোটেল-রেস্তোরা ইত্যাদিতে বন্ধ ও ৬টার পর ঘোরাফেরা সম্পূর্ন নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। হাট-বাজারে যেখানে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের সমাগম ছিল বর্তমানে এসব স্থানের চিত্র পাল্টে গেছে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে দিনেই বেলায় ফাঁকা হতে শুরু হয়েছে বাজারগুলো আর উপজেলার অফিস-আদালতেও জন সমাগম ছিল কম। গত কয়েক দিন ধরে এমন চিত্রই ফুটে উঠেছে জেলার সর্বত্রই।

ব্যবসায়ী সাদেক আলী, রফিকুলসহ অনেকেই বলছেন, ব্যবসা বন্ধ করে বাড়িতেই অবস্থান করছি। কতদিন এই উৎবেগ আর উৎকণ্ঠার মধ্যে চলতে হবে। কবে মানুষ মুক্তি পাবে আর কি করলে নিজে এবং পরিবারের লোকজনদের নিরাপদ রাখা যাবে করোনাভাইরাস থেকে।

আলী আহমদ, মাসুক মিয়াসহ উপজেলার সচেতন মহল বলছেন, সর্বক্ষেত্রে এখন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ফলে করোনাভাইরাসের চেয়ে মানুষের কাছে বেশী ভয়াবহ হয়ে উঠেছে আতঙ্ক। এই সুযোগে অধিক মোলাফা লোভী ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য লাগামহীন ভাবে বাড়তে শুরু করেছে।

এদিকে চিহ্নিত কতিপয় ব্যবসায়ীদের নিয়ন্ত্রনে নেমেছে প্রশাসন। প্রশাসন কয়েকটি উপজেলায় ব্যবসায়ীদেরকে জরিমানা করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, যারা হোম কোয়ারেন্টিন নিয়ম মানবেন না এবং সরকারি নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন। আর বাজারে দ্রব্য নিয়ন্ত্রনে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আতঙ্কি না হয়ে করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধির যে নির্দেশনা মেনে চলার কথা বলা হয়েছে তা মেনে চললে করোনাভাইরাস প্রতিরোধ সম্ভব। কর্মহীন অসহায় পরিবারগুলোকে ত্রান সমাগ্রী বিতরণ করা হচ্ছে। তবে করোনাভাইরস সংক্রমণ এড়াতে সবাইকে সচেতন হতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত