মাধবপুর প্রতিনিধি

১৩ এপ্রিল, ২০২০ ১৮:০৭

মাধবপুরে টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না নারী ইউপি সদস্য


মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ব্যাঙ্গাডুবা গ্রামের মৃত হাছান মিয়ার স্ত্রী এবং ওই ইউনিয়নের ৭.৮.৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য সাফিয়া বেগম। একটি সভায় যাবার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পায়ে আঘাত পান। বর্তমানে তিনি টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না বলে জানান।

সাফিয়া বেগম জানান, মুখ ফুটে কাউকে বলতেও পারছেন না সাহায্যের জন্য। ৩ ছেলে ও ১ মেয়ে নিয়ে তার সংসার। ২ ছেলে ইলেকট্রিক কাজ করে এক ছেলে মেকানিকের কাজ করে। তাদের পক্ষে এত টাকা খরচ করে চিকিৎসা করানো কষ্টকর হয়ে পড়েছে। প্রথমে যে চিকিৎসা করানো হয়েছে সে টাকাও ঋণ করে আনা হয়েছে।

জানা যায়, একটি সভায় যাবার সময় উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ব্যাঙ্গাডুবা মসজিদের সামনে রাস্তায় পরে থাকা বিদ্যুতের তারে তার পা আটকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে তার দু পায়ে আঘাত লাগে। এই ঘটনার পর তিনি সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। বর্তমানে টাকার অভাবে ওষুধ সেবন ও নিয়মিত ডাক্তার দেখাতে পারেন না বলে ।

এ ব্যাপারে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদ জানান, উনার চিকিৎসার ব্যাপারে সর্বদা খোঁজ খবর নিচ্ছি। ব্যক্তিগত ভাবে যতটুকু সম্ভব সহযোগিতা করব।

 

আপনার মন্তব্য

আলোচিত