সিলেটটুডে ডেস্ক

১৪ এপ্রিল, ২০২০ ০২:৩৫

কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউপিতে চাল বিতরণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের শ্রমজীবীদের ১০ কেজি করে জি.আর চাল বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহ মোহাম্মদ জামাল উদ্দিন।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনাভাইরাস পরিস্থিতিতে দরিদ্র ও শ্রমজীবীদের ১০ কেজি করে এই জি.আরের চাল বিতরণ করা হয়। এসময় ট্যাগ অফিসার, উপজেলা সাব রেজিস্টার, ইউপি সদস্য বিল্লাল মিয়া ও রহিমা বেগম উপস্থিত ছিলেন।

এরআগে গত রোববার রাতে ভিজিডি চাল জনপ্রতি ৩০ কেজি করে ১৫৩ জনকে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন ইউপি শাহ মোহাম্মদ জামাল উদ্দিন। এছাড়াও সরকারি জি.আর চাল শিমুলতলা আশ্রয়ণ প্রকল্পসহ কয়েকটি গ্রামে জনপ্রতি ১০ কেজি করে ৩০০ পরিবারের মধ্যে বিতরণ করেন।

এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ও এই ইউনিয়নের ট্যাগ অফিসার জহিরুল হক, ইউপি সদস্য নাজমা বেগম ও সুন্দর আলী, দফাদার ফারুক আহমদ ফালু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত