১৪ এপ্রিল, ২০২০ ০৩:৫৭
সিলেটে মধ্যরাতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ ভূমিকম্পের ঝাঁকুনিতে মধ্যরাতে জনমনে আতঙ্ক দেখা দেয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক পৌনে চারটার দিকে সিলেটে এ ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬।
আবহাওয়া অফিস সকালে জানিয়েছে, আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২২৮ কিলোমিটার উত্তর পূর্ব-যা সিলেটের কাছাকাছি অবস্থিত।
আবহাওয়াবিদদের মতে, সিলেট ভূমিকম্পের জন্য অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ এলাকা। ফলে মৃদু ভূমিকম্পেই নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।
আপনার মন্তব্য