১৪ এপ্রিল, ২০২০ ২২:০৮
সুনামগঞ্জের ছাতকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে শহরের ৩টি দোকান থেকে জরিমানা আদায় করা হয়েছে।
বর্তমানে দেশে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কাঁচামাল, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রির দোকান একটি নিদিষ্ট সময় পর্যন্ত খোলা এবং ফার্মেসি ছাড়া মার্কেট, বিপণীবিতানসহ সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে এসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (১৪এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ গোলাম কবির অভিযান চালিয়ে শহরের ভিশন ইলেকট্রনিকস থেকে ২০ হাজার, ফয়সল আমদের প্লাস্টিক সামগ্রির দোকান থেকে ১৫ হাজার এবং এনাম আহমদের প্লাষ্টিক সামগ্রির দোকান থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানের সময় সুনামগঞ্জ র্যাব-৯ এর সদস্যরা সাথে ছিলেন।
আপনার মন্তব্য