দিরাই প্রতিনিধি

১৫ এপ্রিল, ২০২০ ০১:২৫

বিধবা কৃষাণীর ধান কেটে দিলো স্কাউট সদস্যরা

দিরাইয়ে করোনা ভাইরাসের কারণে তীব্র শ্রমিক সংকটের মুহূর্তে উপজেলার ধল আশ্রম গ্রামের বিধবা কৃষাণী বিজয়া রানী রায় ধান কেটে দিলো দিরাই সরকারি কলেজ রোভার স্কাউট দল।

খবর পেয়ে মঙ্গলবার সকালে সিনিয়র রোভার মেট শরীফ রাব্বানীর নেতৃত্বে রোভার স্কাউট দলের সদস্য সোহানূর রহমান সাগর, পাভেল হাসান, শরীফ উদ্দিন,মিনহাজ আহমেদ, নয়ন মিয়া  বিধবা কৃষাণী বিজয়া রানী রায়ের জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে দেয়।

রোভার মেট শরীফ রাব্বানী জানান, বিধবা কৃষাণী বিজয়া রানী রায়ের স্বামী দীর্ঘদিন আগে মারা যান। এক ছেলে রয়েছে সেও প্রতিবন্ধী। করোনা ভাইরাসের কারণে এলাকায় শ্রমিক সংকট দেখা দেয়ায় পাকা ধান কাটা নিয়ে বিপাকে পড়েন তিনি। আমাদের কলেজের প্রভাষক মিজানুর রহমান পারভেজ স্যারের অনুপ্রেরণায় ওই কৃষাণীর জমির পাকা ধান কেটে দেই আমরা। এভাবে সকল শ্রেণী পেশার মানুষ এগিয়ে আসলে এলাকায় শ্রমিক সংকট থাকবে না।

আপনার মন্তব্য

আলোচিত