তাহিরপুর প্রতিনিধি

১৫ এপ্রিল, ২০২০ ১২:৫৩

হাওরে শ্রমিক অসুস্থ হলে চিকিৎসা দেবে মেডিকেল দল

হাওরে ধান কাটতে আসা শ্রমিকদের কোনও শারীরিক সমস্যা হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমকে জানাতে বলেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি।

মঙ্গলবার রাতে ধান কাটতে আসা শ্রমিকদের চিকিৎসার জন্য গঠিত তিন সদস্য বিশিষ্ট মেডিকেল টিমের নাম ও মোবাইল নাম্বারসহ তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি প্রকাশ করেন।

মেডিকেল টিমের প্রধান ডা. সুমন চন্দ্র বর্মণ (আবাসিক মেডিকেল কর্মকর্তা), তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তার সাথে আছেন মো. বেলায়েত হোসেন (সেকমো), রামচরণ জর (নিরাপত্তাকর্মী)।

জানা যায়,উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটতে আসা শ্রমিকরা কোনও কারণে অসুস্থ হলে দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে মেডিকেল টিম গঠন করা হয়েছে। কোনও শ্রমিক অসুস্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হবে অথবা অসুস্থ শ্রমিক বেশী অসুস্থ হলে না আসতে পারলে মেডিকেল সেখানে গিয়ে চিকিৎসা সেবা দিবে।

ডা. সুমন চন্দ্র বর্মণ জানান, আমি সার্বক্ষণিক উপজেলার বিভিন্ন রোগে আক্রান্তদের পাশে আছি। বোরো ধান কাটতে আসা শ্রমিকদের জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। ধান কাটতে আশা শ্রমিকরা কোন কারণে অসুস্থ হলে আমাদের জানালে আমরা দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি জানান, বোরো ধান কাটতে শ্রমিকদের সুবিধার জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা কোনও শারীরিক সমস্যায় পড়লে অথবা খুব বেশি অসুস্থ হলে মেডিকেল টিমকে জানালে মেডিকেল টিম শ্রমিকদের চিকিৎসা সেবা দিবে।

আপনার মন্তব্য

আলোচিত