১৫ এপ্রিল, ২০২০ ১৭:০২
করোনা ভাইরাসে আক্রান্ত প্রসূতির সংস্পর্শে আসা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২২ চিকিৎসক ও নার্স করোনা আক্রান্ত নন।
মঙ্গলবার এই ২২ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হলে বুধবার রিপোর্ট নেগেটিভ আসে বলে জানান হাসপাতালটির উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, গত সোমবার ওসমানী হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন এই প্রসূতি নারীর শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়। এরপর হাসপাতালের ১৯ চিকিৎসক, ১৪ সেবিকাসহ মোট ৪৪ স্বাস।ত্যকর্মঅকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। এদের মধ্যে মঙ্গলবার ২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার তাদের পরীক্ষার রিপের্ট নেগেটিভ আসে। ফলে তারা কেউ করোনায় আক্রান্ত নন। কোয়ারেন্টিনে থাকা ৪৪ স্বাস্থ্যকর্মীর মধ্যে বুধবার আরও ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার তাদের রিপোর্ট পাওয়া যাবে।
এদিকে করোনাভাইরা্স আক্রান্ত সুনামগঞ্জের সদর উপজেলার ওই নারী বর্তমানে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছেন। গত শুক্রবার তিনি ওসমানী হাসপাতালে সন্তান প্রসব করেন।
আপনার মন্তব্য