শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০২০ ১৭:২৫

শায়েস্তাগঞ্জে করোনায় আক্রান্ত সন্দেহে পুলিশ কনস্টেবল হাসপাতালে ভর্তি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবল করোনাভাইরাসে আকান্ত সন্দেহে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক এর সত্যতা নিশ্চিত করে বলেন, শায়েস্তাগঞ্জ থানার এক পুলিশ কনস্টেবল প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভব করলে বুধবার বিকেলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। সন্দেহভাজন হিসেবে তাকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রিপোর্ট আসলেই বুঝা যাবে।

তিনি আরও বলেন, থানায় স্থান সংকটের কারণে কাজের সুবিধার্থে থানাকে দু’টি ভাগে বিভক্ত করা হয়েছে। যদি কেউ সংক্রমিত হন তাহলে যেন অন্য একটি অংশ থানার কাজ চালিয়ে যেতে পারে সেজন্য থানা থেকে একটি অংশ ভাগ করে কমিউনিটি সেন্টারে আনা হয়েছে।

এ ব্যাপরে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে এক পুলিশ কনস্টেবল সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই বিষয়টি স্পষ্ট হবে তিনি করোনায় আক্রান্ত কি না।

আপনার মন্তব্য

আলোচিত