২৬ এপ্রিল, ২০২০ ১১:৩০
মৌলভীবাজারের বড়লেখায় প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির গ্রাম লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
শনিবার রাত দুইটার দিকে ওই গ্রাম লকডাউন করা হয়েছে।
বিজ্ঞাপন
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস জানান, জানান, করোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি দক্ষিণভাগ ইউনিয়নের উত্তর কাশেমনগর গ্রামে। প্রশাসন তার গ্রাম লকডাউন করেছে।
ওই ব্যক্তির পরিবারের সদস্যদের কেউ করোনা আক্রান্ত কি না তা নিশ্চিত করতে নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।
২৫ এপ্রিল শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই রোগীর করোনা শনাক্ত হয়। করোনা আক্রান্ত ওই যুবক (৩৫) সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি আছেন।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুশান্ত মহাপাত্র জানান, বড়লেখার দক্ষিণভাগ ইউনিয়নের ওই যুবক জ্বর-কাশিসহ করোনার উপসর্গ নিয়ে গত ২০ এপ্রিল শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। শনিবার নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে।
আপনার মন্তব্য