২৮ এপ্রিল, ২০২০ ১৫:৪৫
চলমান করোনা সঙ্কটে ডাক্তার-নার্সদের পরেই করোনা প্রতিরোধে কাজ করছে বাংলাদেশ পুলিশ। ইতিমধ্যে দেশব্যাপী পুলিশের বিভিন্ন উদ্যোগ প্রশংসা ছড়িয়েছে সারা দেশে। তবে ব্যাপকভাবে তারা আক্রান্তও হচ্ছেন। পিছিয়ে নেই মৌলভীবাজার পুলিশের সদস্যরাও। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে পুলিশের যার কারণে তারা আক্রান্ত হচ্ছেন।
তাই মৌলভীবাজারে পুলিশ সদস্যদের করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষায় সাহায্য করতে এগিয়ে আসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য সুয়েল আহমদ।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে সুয়েলের আহমদের ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজার সদর থানা এবং শ্রীমঙ্গল সার্কেলের শ্রীমঙ্গল থানায় কর্মরত সব পুলিশ সদস্যের জন্য হ্যান্ড স্যানিটাইজার বিলি করা হয়।
মৌলভীবাজার সদর থানায় সুয়েল আহমদের উপহার হিসেবে দেওয়া হ্যান্ড স্যনিটাইজার গ্রহণ করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পরিমল দেব। শ্রীমঙ্গল থানায় গ্রহণ করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালেক এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক।
সুয়েল আহমদ জানান, বর্তমান সঙ্কটে যেভাবে পুলিশ রোগী আনা নেওয়া থেকে খাদ্য সামগ্রী দেওয়া এবং করোনা প্রতিরোধে কাজ করছে তা প্রশংসার দাবিদার। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমি আমার সাধ্যমত কৃতজ্ঞতা প্রকাশ করেছি। সবাই এগিয়ে আসলে আরও সহজ হবে। মৌলভীবাজারে প্রচুর বিত্তবান মানুষ রয়েছেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক জানান, ভালো একটি উদ্যোগ। আমাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ । যদিও আমরা দেশকে ভালবাসে দেশের মানুষকে ভালবেসে সামনে থেকে এই সঙ্কটে কাজ করেছি, কোনও প্রতিদান আমরা চাই না। তবে ভালবাসা আপ্লুত করে।
আপনার মন্তব্য