নিউজ ডেস্ক

২৮ জানুয়ারি, ২০১৫ ১৩:১৬

স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: সুব্রত

সুব্রত পুরকায়স্থ বলেন, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে বিএনপি ও স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী মিলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করেছে


আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি সুব্রত পুরকায়স্থ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদেরকে দেশে-বিদেশে সবখানেই স্বাধীনতা বিরোধীদের চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
 
সংগঠনের জেলা শাখার প্রচার সম্পাদক রাসেল মাহমুদের স্থায়ীভাবে বসবাসের জন্যে যুক্তরাষ্ট্র যাত্রা উপলক্ষে মঙ্গলবার রাতে জিন্দাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সুব্রত পুরকায়স্থ বলেন, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে বিএনপি ও স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী মিলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করেছে। পেট্রোল বোমা ছুঁড়ে হত্যা করছে সাধারণ মানুষকে। এই ন্যাক্কারজনক কর্মকা-ের বিরুদ্ধে দেশবাসীকে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শুভেচ্ছা বক্তব্যে প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি ও রাসেল মাহমুদের খালাতো ভাই আল-আজাদ বলেন, সকল ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ প্রয়াজন। এ জন্যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের জনগণকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানের সভাপতি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ মকলু মিয়া বলেন, দেশের বাইরেও বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও চক্রান্ত চলছে। এসবের বিরুদ্ধেও মুজিব সৈনিকদেরকে প্রতিবাদী হতে হবে। তিনি আশা প্রকাশ করেন, রাসেল মাহমুদ প্রবাস জীবনেও রাজনীতিতে সক্রিয় থাকবেন।

সংগঠনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলাম, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. বেলাল উদ্দিন, মহানগর সহ সভাপতি আলমগীর আহমদ, জেলা সহ সভাপতি তপন চন্দ্র পাল, মহানগর সাংগঠনিক সম্পাদক আফসার আজিজ, এনায়েতুল বারী মুর্শেদ, জেলা প্রচার সম্পাদক সতীশ দেবনাথ ঝন্টু, অন্যতম নেতা এ. কে সিহাব, গোলাম কিবরিয়া মাসুক, রওনক আহমদ, মামনুর রশীদ মামুন, শাহ মোহন আলী, প্রভাষক মশিউর রহমান এহিয়া, এমাদ উদ্দিন, রেজানুর রহমান সেলিম, মাছুম আহমদ, জাহাঙ্গীর আলম, কবির আহসান চৌধুরী, সিরাজুল ইসলাম, আতিকুল আম্বিয়া, সিফাত শাহজাহান আরিফ, নজিব হোসেন লাহিন, সাদিকুর রহমান সাদিক, আবুল মনসুর কুটি, আহমেদুল হক সুবাস প্রমুখ।


আপনার মন্তব্য

আলোচিত