নিউজ ডেস্ক

২৮ জানুয়ারি, ২০১৫ ১৩:২১

কুলাউড়ায় যাত্রীবাহী বাস ভাঙচুরের পর পুলিশি অভিযান

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঢুলিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে অবরোধকারীরা।

ফাইল ছবি

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঢুলিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে অবরোধকারীরা।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় বাসের কাঁচ লেগে কয়েক যাত্রী আহত হন। তবে তাদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুলাউড়া থেকে মৌলভীবাজারগামী একটি বাস ঢুলিপাড়া এলাকায় পৌঁছুলে অবরোধকারীরা ইট-পাটকেল ছুঁড়ে ভাঙচুর করে পালিয়ে যায়।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মইনুউদ্দিন  জানান,  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে বাসটি পাওয়া যায়নি তাবে রাস্তায় ভাঙা কাঁচ পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরো জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।

আপনার মন্তব্য

আলোচিত