২৩ জুলাই, ২০২৫ ০২:৪১
প্রবাসে “যান্ত্রিক” কর্মব্যস্ত জীবনের বাইরে সমুদ্রের প্রকৃতি, জীবনবোধ সম্পর্কে জানতে; জানাতে এবং উপভোগ করতে শেখায়। নিজেদের কর্মব্যস্ত জীবনের বাইরে সমুদ্রের কোলে প্রকৃতি, জীবনবোধ সম্পর্কে জানতে একদল স্বপ্নবান মানুষের উদ্যোগে বার্ষিক মিলনমেলা “সমুদ্র বিলাস ও সৌহার্দ্য উৎসব ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ জুলাই ২০২৫ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতি, ফ্রান্স এ অনুষ্ঠান উদযাপন করেছে।
প্যারিস থেকে ২১৫ কিলোমিটার দূরবর্তী উত্তর ফ্রান্সের উপকূলীয় শহরস্থ জনপ্রিয় সমুদ্র সৈকত এবং পর্যটন কেন্দ্রে বার্ক-সুর-মের প্লেজ-এ ওই অনুষ্ঠান হয়। দীর্ঘ যাত্রাপথের এ অনুষ্ঠানটি পরিণত হয় এক গভীর সৌহার্দ্যের মিলনমেলায়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া যাত্রার প্রতিটি দাপ ছিল ছিল আনন্দময়। এটি কেবল একটি আনন্দভ্রমণ নয়; বরং প্রবাসে থেকেও শেকড়ের প্রতি এক অন্তরের আহ্বান, ভ্রাতৃত্ব, ঐক্য, মানবিকতার চেতনা এবং সংস্কৃতি, ঐতিহ্যে স্নাত।
যাত্রাপথে দু’তলা বাস ভেতরেই গড়ে ওঠে একটি চলমান মঞ্চ। যেখানে মিশে যায় দেশাত্মবোধ, সাহিত্য, ধর্মীয় অনুভূতি ও প্রজ্ঞার কণ্ঠস্বর।
পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতি ফ্রান্সের সাধারণ সম্পাদক হাসান আল বান্না এবং সহ সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ জামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতি ফ্রান্সের সভাপতি পারভেজ আহমদ।
বক্তব্য রাখেন উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতি ফ্রান্সের উপদেষ্টা ইলিয়াস আলী, কয়েছ আহমদ বকুল, মোস্তফা উদ্দিন, দেলোয়ার হোসেন, ও আব্দুল লতিফ সাজু। তাঁদের অভিজ্ঞতাপূর্ণ কণ্ঠে ওঠে আসে ঐক্য, স্মৃতি ও প্রজন্মান্তরের দায়বোধের দায়বদ্ধতা।
অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন- উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতি ফ্রান্সের কার্যনির্বাহী পরিষদের সভাপতি পারভেজ আহমদ, সহ সভাপতি শরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম, প্রচার সম্পাদক বিলাল আহমদ, নবীনবরণ সম্পাদক ইমরান আহমদ প্রমুখ।
উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতি ফ্রান্সের সাবেক নেতৃত্ব এবং সদস্যগণ অতীতের অভিজ্ঞতা সমৃদ্ধ বক্তব্য প্রদান করেন।
বক্তব্য রাখেন উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতি ফ্রান্সের সাবেক অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস নূরী, সাবেক প্রচার সম্পাদক মিফতা উদ্দিন মাসুম এবং অলিউর রহমান লাল মিয়া।
কুরআন তেলাওয়াত, সূরা কেরাত, দেশাত্মবোধক গান, কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা ও মুক্ত আলোচনায় দিনভর মুখর ছিল অনুষ্ঠান। সমুদ্রতীরের খোলা আকাশের নিচে চলেছে প্রাণবন্ত ক্রীড়া, ফুটবলসহ নানা রকম খেলাধুলা, যেখানে কিশোর-কিশোরীদের অংশগ্রহণ ছিল দারুণ উজ্জ্বল। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় চমৎকার পুরস্কার। সকাল, দুপুর ও বিকেলের রুচিশীল খাবার আয়োজন ভ্রমণে বাড়তি সৌন্দর্য যোগ করে।
অনুষ্ঠানে সকল বক্তার বক্তব্যে অনুরণিত হয় একটি অভিন্ন দৃঢ়তা। “প্রবাসে থেকেও আমরা আমাদের জনপদের দুর্দিনে, বিপদে-আপদে, সবসময় একে অপরের পাশে থাকব। এটাই আমাদের অঙ্গীকার।” এ আয়োজন শুধু একটি দিনের নয়, এক স্মৃতিমধুর অধ্যায়। যেখানে উত্তর শাহবাজপুরের সন্তানরা হৃদয়ের ডোরে গেঁথে রাখলেন নিজেদের সংস্কৃতি, ঐক্য ও ভালোবাসার অনুপম নজির।
আপনার মন্তব্য