০১ জুন, ২০২৬ ১৮:০০
তারা যমজ ভাই বোন। একজনের নাম তাহমিদ আহমেদ আরেকজন তাসনিয়া আহমেদ। সিলেটে শহরের রায়নগরের বসুন্ধরা আবাসিক এলাকা নিবাসী তাহমিদ ও তাসনিয়া জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে কৃতিত্বের হাইস্কুল লেভেল শেষ করার পর স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে বাবা-মায়ের সাথে আমেরিকায় পাড়ি জমান।
সেখানে গিয়ে তারা দুজনেই আমেরিকার নিউইয়র্ক স্টেটের ভালো রেঙ্কিংয়ে থাকা ইউনিভার্সিটি অব বাফেলোতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেন। এরপর সেখানেও তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখেন।
২০২৬ সালের মে মাসের তৃতীয় সপ্তাহে তাহমিদ আহমেদ 'ব্যাচেলর অব বায়োলজিক্যাল সাইন্স' এবং তার যমজ বোন তাসনিয়া আহমেদ 'ব্যাচেলর অব পাবলিক হেলথ' ডিগ্রী অর্জন করেন।
শুধু পড়াশোনা নয়, বাফেলো ইউনিভার্সিটির বিভিন্ন দেশের স্টুডেন্ট এসোসিয়েশনের মধ্যকার মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা -"ইন্টারন্যাশনাল ফিয়েস্তা ২০২৫"-এ বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক তাহমিদ আহমেদের নেতৃত্বে ৪৭ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করে বাংলাদেশের ভাবমূর্তিকে আমেরিকার মাটিতে আরো উজ্জ্বল করতে অবদান রাখেন।
এসময় তার যমজ বোন তাসনিয়া আহমেদ ফাইনান্স সেক্রেটারির দায়িত্ব পালন করেন। এছাড়াও দুই ভাইবোন আমেরিকার সুপরিচিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশী আমেরিকান সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশন (বাসকো)র কার্যকরী কমিটির দায়িত্ব পালন করছেন।
তাহমিদ আহমেদ লেখাপড়া ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি বাফেলোর টপ ক্রিকেট টিম বাফেলো ইয়াং স্টার ক্রিকেট ক্লাবের ওপেনার ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন। টিমের অন্যতম ক্রিকেটার হিসেবে দলে নিজের জায়গা তৈরী করে নিয়েছেন।
সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা আবাসিক এলাকায় জন্ম নেয়া তাহমিদ আহমেদ ও তাসনিয়া আহমেদের বাবা মো: জুনেল আহমেদ সিলেট ল কলেজের নির্বাচিত সাবেক ভিপি ছিলেন এবং দীর্ঘ ২০ বছর সাথে আইনপেশায় নিয়োজিত থেকে এপিপি হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লিমিটেড (এসসিএস)এর পরিচালক, সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্যসহ সাংস্কৃতিক সংগঠন কথাকলির কার্যকরী কমিটির দায়িত্ব পালন করেন।
তাহমিদ আহমেদ ও তাসনিয়া আহমেদের মা মমতাজ আহমেদ সিলেটের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। বর্তমানে দুজনেই বাফেলো পাবলিক স্কুলে কর্মরত রয়েছেন। একসাথে যমজ ভাইবোনের কৃতিত্বে বাফেলোতে বাংলাদেশী কমিউনিটির সকলের মাঝে বইছে আনন্দের সুবাতাস।
এই সফল দম্পতির ছোট মেয়ে তাওহিদা আহমেদ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেনীতে পড়াকালীন সময়ে পাড়ি জমান আমেরিকায়। সেখানে হাইস্কুল গ্রাজুয়েশন সম্পন্ন শেষে তিনিও বড় ভাইবোনের পথ অনুসরণ করে ইউনিভার্সিটি অব বাফেলোতে এপ্লাই করে চান্স পেয়েছেন।
আপনার মন্তব্য