২১ নভেম্বর, ২০১৭ ১২:১৭
প্রশ্নপত্র জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২১ নভেম্বর) সিআইডির গণমাধ্যম শাখা থেকে প্রেরিত মোবাইল ফোনের এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
খুদে বার্তায় বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন প্রশ্নপত্র জালিয়াতি চক্রের হোতা। অন্য ছয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁরাও প্রশ্নপত্র জালিয়াতির সঙ্গে জড়িত।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে সিআইডির মালিবাগের প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে।
তবে তাদের আটকের ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয়ও জানানো হয়নি সে খুদে বার্তায়।
আপনার মন্তব্য