সিলেটটুডে ডেস্ক

২১ নভেম্বর, ২০১৭ ১৮:০৮

এনইইউবি ইংলিশ কাউন্সিলের উদ্যোগে ফটো গ্যালারির উদ্বোধন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইংলিশ কাউন্সিলের উদ্যোগে ইংরেজি বিভাগে এক ফটো গ্যালারি স্থাপন করা হয়েছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী মঙ্গলবার (২১ নভেম্বর) অনুষ্ঠানিকভাবে উক্ত ফটো গ্যালারির উদ্বোধন করেন।

 উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড.তোফায়েল আহমদ, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শামসুল কবির, সহকারী অধ্যাপক নুসরাত রিকজাসহ ইংরেজী বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। ২০১৬-১৭ সালে অনুষ্ঠিত নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইংরেজী বিভাগ ও এনইইউবি ইংলিশ কাউন্সিলের বিভিন্ন অনুষ্ঠানের চমৎকার সব ছবি উক্ত গ্যালারীতে স্থান পেয়েছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী এ সুন্দর উদ্যোগের জন্য ইংরেজী বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী ও এনইইউবি ইংলিশ কাউন্সিলের সকল সদস্যকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে ইংলিশ কাউন্সিলের উদ্যোগে উপস্থিত সবাইকে মিষ্ঠিমূখ করানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত